১. বাংলা সাহিত্যে মধ্যযুগ বলা হয় কোন সময়কে?
উঃ ১২০০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রিঃ।
২. অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে?
উঃ ১২০০ খ্রিঃ - ১৩৫০ খ্রিঃ।
৩. ‘শূন্যপুরান’ কে রচনা করেন?
উঃ রামাই পণ্ডিত।
৪. ‘ইউসুফ জুলেখা’ কাব্য কে রচনা করেন?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
৫. মধযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন।
৬. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি কে?
উঃ কবি চণ্ডীদাস।
৭. ‘শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ -চরণটির রচয়িতা কে?
উঃ জ্ঞানদাস।
৮. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
উঃ বিদ্যাপতি।
৯. ব্রুজবুলি বলতে কি বুঝায়?
উঃ একরকম কৃত্রিম কবিভাষা।
১০. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
উঃ মিথিলার।
১১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
উঃ বড়ু চণ্ডীদাস।
১২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ‘বড়ায়ি’ কি ধরনের চরিত্র?
উঃ রাধাকৃষ্ণের প্রেমের দূতী।
১৩. মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি?
উঃ ৩টি।
১৪. মনসামঙ্গল কাব্যের দেবী কে?
উঃ সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা।
১৫. মঙ্গল কাব্যের প্রাচীন কাব্য কোনটি?
উঃ মনসামঙ্গল।
No comments:
Post a Comment