Sunday, January 15, 2017

BCS বাংলা সাহিত্যের ইতিহাস-৪(মধ্যযুগ)

১. চণ্ডীমঙ্গল কাব্য কিসের ভিত্তিতে রচিত?
উঃ চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে রচিত।

২. চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উঃ কবি মানিক দত্ত।

৩. চণ্ডীমঙ্গল কাব্যের কোন কবিকে  ‘স্বভাবকবি’ বলা হয়?
উঃ কবি দ্বিজমাধবকে।

৪. কালকেতু ও ফতুল্লরার কাহিনী কোন মঙ্গল কাব্যের অন্তর্গত?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের।

৫. অন্নদামঙ্গল কাব্য কিসের ভিত্তিতে রচিত?
উঃ চণ্ডী ও অন্নদা- একই দেবীর দুই নাম। এ দেবীর কাহিনীর ভিত্তিতে অন্নদামঙ্গল রচিত।

৬. অন্নদামঙ্গল কাব্যধারায় প্রধান কবি কে?
উঃ  ভারতচন্দ্র রায়গুণাকর।

৭. ভারতচন্দ্র কোথাকার সভাকবি ছিলেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন।

৮. ভারতচন্দ্রকে কি উপাধি দেওয়া হয়েছে?
উঃ রায়গুণাকর।

৯. ‘সত্যাপীরের পাঁচালী’ কে রচনা করেছেন?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

১০. ভারতচন্দ্র রচিত মঙ্গল কাব্যের নাম কি?
উঃ অন্নদামঙ্গল।

No comments:

Post a Comment