এই ইনফরমেশন টেকনোলজির যুগে কেউ যদি বলেন, “আমি কম্পিউটার চালাতে পারি-তবে,গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তেমন ধারণা নেই” তাহলে বুঝতে হবে তিনি ইচ্ছে করেই এই সুবিশাল বর্ণাঢ্য জগৎ থেকে নিজেকে আড়াল করার জন্য এ কথা বলেছেন। তথ্য প্রযুক্তির এই সময়ে একজন ডিজাইনারের গুরুত্ব অনেক। একজন ডিজাইনার মাসে অনেক টাকা আয় করতে পারেন। তার আগে জেনে নেই, গ্রাফিক্স ডিজাইন কি?
আমি বলবো, গ্রাফিক্স ডিজাইন অনেকগুলো ডিজাইনের সাথে সম্পৃক্ত। গ্রাফিক্স ডিজাইনের আওতায় রয়েছে- ১. Adobe Photoshop.
২. Adobe Illustrator.
৩. Adobe InDesign.
উপরের তিনটি ছাড়াও আরও সফটওয়্যার রয়েছে। মূলত এ তিনটিই সবচেয়ে ব্যবহার হয়ে থাকে।
উপরের প্রথমটি ফটো এডিট, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, প্রভৃতি কাজে ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয় সফটওয়্যারটি ব্যবহার হয়, বিভিন্ন লোগো ডিজাইন, ফুল আঁকাআঁকি.মূলত এটি আঁকাআঁকির ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়ে থাকে। আর তৃতীয়টি ব্যবহার হয় বইয়ের কভার পেজ, বই মূল পাতার লেখালেখি অর্থাৎ এটা বই সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্যই ব্যবহার হয়ে থাকে।
এগলো শিখে আপনার কি লাভ? হ্যা এগুলো শিখলে আপনার অনেক লাভ আছে। আপনি ভালো কাজ পারলে, অ্যাপল. গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানী আপনাকে কিনে নিয়ে যাবে। কারণ প্রত্যেকটি ডিজাইনই গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভরশীল। সাধারণতো আমরা মনে করি, গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুধু স্টুডিওই চালানো হয়। না শুধু স্টুডিও না, গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয় Web Design, Web page, Blog Design, Apps Design, Mobile Apps, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সহ অনলাইনে এ কাজগুলোর উপর দক্ষতার কারণে লাখ লাখ টাকা আয় করতে পারেবেন। কারণ বর্তমানে বিশ্বের ধনি রাষ্ট্রগুলো নিজেদের ব্যস্ততার কারণে ডিজাইন সংক্রান্ত কাজটি অন্যকে দিয়ে করিয়ে নিজের পেশায় ব্যস্ত থাকে। ্্এটাকেই ফ্রিল্যান্সিং বলে। এভাবে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র অনেক রেমিটেন্স অর্জন করে দেশের অর্থব্যবস্থাকে শক্তিশালী করছে।
বহু মানুষ তাদের এ উদ্যোগের কারণে নিজেকে এ রাজ্যের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তাছাড়া আপনি যদি অনলাাইনে কাজ নাও করেন, টুকিটাকি কাজ করেও আপনি ১০০০০-১৫০০০ টাকা ইনকাম সম্ভব।
সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে জনশক্তির তুলনায় কর্মসংস্থান কম। তাই সরকারের পক্ষেও এটা বড় সমস্যা। তাই নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে আপনি কাজগুলো শিখে অর্থ অর্জনের পথ তৈরি করে নিন।

No comments:
Post a Comment