Wednesday, January 25, 2017

BCS সাধারণ জ্ঞান (বাংলাদেশের সংবিধান)

১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ( People's Republic of  Bangladesh)

২. বাংলাদেশের সংবিধান কোন ধরনের?
উঃ লিখিত সংবিধান।

৩. গণ-পরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ ১০ এপ্রিল ১৯৭২ সালে।

৪. সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন?
উঃ সুরঞ্জিত সেনগুপ্ত।

৫. গণ-পরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
উঃ শাহ আব্দুল হামিদ।

৬. গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
উঃ মোহাম্মদ উল্লাহ।

৭. গণ-পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ।

৭. সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ড. কামাল।

৮. সংবিধান দিবস কবে পালিত হয়?
উঃ ৪ নভেম্বর।

৯. হাতে লিখিত সংবিধান লিপিতে কে স্বাক্ষর করেনি?
উঃ সুরঞ্জিত সেনগুপ্ত।

১০. বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয় কাকে?
উঃ ড. কামাল হোসেনকে।

১১. ধর্মনিরপেক্ষতা কত নং ধারায় উল্লেখ আছে?
উঃ ১২ নং ধারায়।

১২. ৭২ পরবর্তী বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি কি?
উঃ ক) ধর্মনিরপেক্ষতা
      খ) জাতীয়তাবাদ
      গ) গণতন্ত্র
      ঘ) সমাজতন্ত্র

১৩. সংবিধানের শুরুতে ’বিসমিল্লাহির রাহমানির রাহিম’ কত সালে গৃহীত হয়?
উঃ ২২ এপ্রিল ১৯৭৭ সালে।

১৪. বাংলাদেশের সংবিধানের সাথে ‘স্বাধীনতার ঘোষনাপত্র’ কবে সংযোজন করা হয়?
উঃ ১৯৯৯ সালে।

১৫. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
উঃ ৩ নং অনুচ্ছেদে।

১৬. “ন্যায়পাল নিয়োগের বিধান” সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
উঃ ৭৭ নং অনুচ্ছেদে।

১৭. সংবিধানের কোন কোন  সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়?
উঃ সংবিধানের পস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ নং অনুচ্ছেদ সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়।

১৮. সংবিধান সংশোধনের জন্য কী পরিমাণ সংসদ সদস্যের ভোটের  প্রয়োজন হয়?
উঃ দুই-তৃতীয়াংশ।

১৯. সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ ২২ নং অনুচ্ছেদে।

২০.“সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান’ এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
উঃ ২৭ নংঅনুচ্ছেদে।

No comments:

Post a Comment