১. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্বারক কে?
উঃ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী।
২. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
উঃ ২৩ জন।
৩. চর্যাপদের আদি কবি কে?
উঃ লুইপা।
৪. চর্যাপদের আনুমানিক বয়স কত বছর?
উঃ ১১০০ বছর।
৫. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
উঃ ২৩ নং পদ।
৬. চর্যাপদ মূলত-
উঃ গানের সংকলন।
৭. বাংলা সাহিত্যের আদি নিদর্শন আবিষ্কৃত হয় কত সালে?
উঃ ১৯০৭ সালে।
৮. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
উঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে।
৯. চর্যাপদ কোন ছন্দে লেখা?
উঃ মাত্রাবৃত্ত।
১০. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উঃ দোহাকোষ।
No comments:
Post a Comment