Wednesday, January 11, 2017

BCS বাংলা সাহিত্যের ইতিহাস। (১)

১. বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন কোনটি?
উ: চর্যাপদ/চর্যাগীতিকোষ/চর্যাগীতি/চর্যাচর্যবিনিশ্চয়।
২. চর্যাপদের আবিষ্কারক কে?
উ: ড. হরপ্রসাদ শাস্ত্রী।
৩. কতসালে চর্যাপদ আবিষ্কার করা হয়?
উ: ১৯০৭ সালে।
৪. কারা চর্যাপদ রচনা করেন?
উ. বৌদ্ধ সহজিয়াগণ।
৫. চর্যাপদগুলো কোন ভাষায় রচিত?
উ. সন্ধ্যা বা সান্ধ্য ভাষায়।
৬. চর্যাপদের রচনাকাল কত?
উ. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ খ্রি.
    ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন সহ অধিকাংশের মতে ৯৫০-১২০০ খ্রি.
৭. মোট চর্যার সংখ্যা কত?
উ. টীকা কারকের মতে ৫০টি এবং লিপিবদ্ধকারকের মতে ৫১টি।
৮. চর্যাপদ কোন ছন্দে রচিত?
   উ. মাত্রাবৃত্ত।
৯. চর্যাপদের পদকর্তা কতজন?
উ. ২৪ জন।
১০. সবচেয়ে বেশি চর্যাপদ গেছে কোন কবির?
উ. কাহ্নপা। ১৩টি।

No comments:

Post a Comment